প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
বিদেশে নায়িকা মৌসুমী
সংবাদ দিগন্ত ||
প্রবাসজীবনের বাস্তবতা নিয়ে মৌসুমীর নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী প্রবাসজীবনের গল্প নিয়ে নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এ অভিনয় করেছেন।ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সিনেমা জগত থেকে কিছুটা দূরে থাকলেও প্রবাসে টুকটাক অভিনয়ে যুক্ত রয়েছেন তিনি।তার প্রবাসজীবনের অভিজ্ঞতা ও বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।পরিচালক হাসান জাহাঙ্গীর নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমায় তুলে ধরা হয়েছে প্রবাসী জীবনের সংগ্রাম, সম্পর্কের জটিলতা এবং বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি।আরো পড়ুন , ব্যাচেলর পয়েন্ট’-এ নেপালি অভিনেত্রীনির্মাতা জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে এবং বাকি অংশ বাংলাদেশে সম্পন্ন হয়েছে।গত মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন পায় এবং আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।পরিচালক আরও বলেন, সিনেমাটি শুধু বিনোদন নয়, বরং নারীর মর্যাদা, প্রবাস জীবনের বাস্তবতা এবং পারিবারিক সম্পর্কের একটি সামাজিক বার্তা বহন করছে।‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে, দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী নতুন এই সামাজিক চলচ্চিত্র নিয়ে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত