প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
জিয়া পরিষদকে গবেষণা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক ফখরুলের
সংবাদ দিগন্ত ||
জিয়া পরিষদকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি।শনিবার (২ মে) রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, বিএনপির ইতোমধ্যেই অনেক সহযোগী সংগঠন রয়েছে, তাই নতুন রাজনৈতিক সংগঠনের প্রয়োজন নেই। বরং জিয়াউর রহমানের চিন্তা ও আদর্শ নিয়ে গবেষণামূলক কাজ করতে হবে। জিয়া পরিষদকে সেই গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।আরও পড়ুন , ১০৪ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজারের বেশি হজযাত্রীসরকার পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে চারদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিস্তার দেখা যাচ্ছে, যা উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।তদবির সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তদবির ছাড়া অনেক কাজই হয় না—এটি একটি অসুস্থ সংস্কৃতি।সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি জানান, দলটি কিছু বিষয়ে একমত না হলেও সংসদের মাধ্যমেই সব সিদ্ধান্ত হওয়া উচিত।এ সময় তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং ছাত্র রাজনীতিতে মেধাবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত