প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ, কাওরান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন
সংবাদ দিগন্ত ||
রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।শনিবার (২ মে) দুপুরে কাওরান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, আগের মতো বড় শীর্ষ সন্ত্রাসী না থাকলেও তাদের সহযোগী এবং নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করা ব্যক্তিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।ডিএমপি কমিশনার জানান, কাওরান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন এই পুলিশ ক্যাম্প চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আরও পড়ুন , সিলেট সফরে উন্নয়ন বার্তা : ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীরতিনি বলেন, এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং যেকোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে।এছাড়া রাজধানীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গোপন নজরদারি বাড়ানো হয়েছে।মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো থানায় অভিযোগ গ্রহণ না করলে ভুক্তভোগীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এ ধরনের অভিযোগ পেলে তা গুরুত্বসহকারে তদন্ত করা হবে।সব মিলিয়ে রাজধানীতে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত