প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক, বিজিবির অভিযান
সংবাদ দিগন্ত ||
কক্সবাজারের রামুতে মাদকবিরোধী অভিযানে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব বেপারী নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি-৩০।শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক সজিব বেপারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। সন্দেহজনক আচরণের কারণে সজিবকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আরও পড়ুন , এক লাখ লিটার তেল মজুত ট্রান্সফরমারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ জানান, সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে বিজিবি-৩০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানিয়েছেন, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত