প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
রংপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অংশ নিলেন পুলিশ সুপার
মোত্তাছিন বিল্লাহ, , রংপুর প্রতিনিধি: ||
রংপুরে এ যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।আরও পড়ুন, কিশোরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, ভোগান্তিতে শতাধিক পরিবারর্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও সাধারণ জনগণ।আরও পড়ুন, অপহৃত মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার হতে উদ্ধার, নারী পাচারকারী শিমাকে গ্রেফতারসুস্থ শ্রমিক, শক্তিশালী হাত—আসবে এবার রঙিন প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ র্যালিতে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত