প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান
সংবাদ দিগন্ত: ||
রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শাসকরা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতের শাসনামলে শ্রমজীবী মানুষের অধিকার উপেক্ষা করা হয়েছে এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।আরও পড়ুন, বন্ধ কলকারখানা পুনরায় চালুর ঘোষণা তারেক রহমানের, শ্রমিকদের জন্য বড় প্রতিশ্রুতিতিনি জানান, শ্রমিকদের পরিবারকে সহায়তা দিতে তাদের স্ত্রীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কৃষকদের জন্য পৃথক কার্ড চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান। তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, কিন্তু তারা এখনো সময়মতো পর্যাপ্ত পানি পায় না। এ সমস্যা সমাধানে সরকার খাল খনন কার্যক্রম শুরু করেছে।আরও পড়ুন, বন্ধ কলকারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীরতিনি আরও বলেন, কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। তাদের জীবনমান উন্নত হলেই বাংলাদেশ এগিয়ে যাবে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত