প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
শিল্প বিনিয়োগে বড় সুখবর : দীর্ঘমেয়াদি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক
সংবাদ দিগন্ত ||
দেশের শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে এবং উৎপাদনশীলতা ত্বরান্বিত করতে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা বা বিবি-এলটিএফএফ কাঠামোতে আনা হয়েছে নতুন সুদের হার ও শর্ত। (৩০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।নতুন নির্দেশনায় বলা হয়েছে, অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ‘ক্যামেলস রেটিং’-এর ভিত্তিতে ভিন্ন ভিন্ন হারে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা পাবে।রেটিং-১ প্রাপ্ত ব্যাংকগুলো ৫ বছরের জন্য ১ শতাংশ, ৭ বছরের জন্য ১.২৫ শতাংশ এবং ১০ বছরের জন্য ১.৫০ শতাংশ সুদে তহবিল পাবে।আরো পড়ুন , টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, ভোগান্তিতে ক্রেতারারেটিং-২ ব্যাংকের ক্ষেত্রে এই হার হবে যথাক্রমে ১.২৫ শতাংশ, ১.৫০ শতাংশ ও ১.৭৫ শতাংশ। আর রেটিং-৩ ব্যাংকের জন্য সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ পর্যন্ত।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে শিল্প উদ্যোক্তারা আগের তুলনায় অনেক কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়ার সুযোগ পাবেন।এছাড়া নতুন নীতিমালায় একজন একক ঋণগ্রহীতা সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। সিন্ডিকেটেড অর্থায়নের ক্ষেত্রে এই সীমা ২ কোটি ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।আগামী ১ মে থেকে এই নতুন সুদের হার ও নীতিমালা কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমান বাজার পরিস্থিতি ও বিনিয়োগের চাহিদা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত