প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটিই তার প্রথম জনসভা হওয়ায় রাজনৈতিকভাবে এ সমাবেশকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।আরো পড়ুন , কালবৈশাখীর আভাস : ১৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাসবিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে ব্যাপক জনসমাগম হবে। এ লক্ষ্যে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক বন্ধ রাখা হবে। তবে জরুরি সেবা—বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।এ ছাড়া সমাবেশে আগতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত