প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
কালবৈশাখীর আভাস : ১৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
সংবাদ দিগন্ত ||
দেশের অন্তত ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাস অনুযায়ী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত (পুনরায়) দেখাতে বলা হয়েছে।আরো পড়ুন , পুলিশ সপ্তাহে সম্মাননা পাচ্ছেন ১০৭ কর্মকর্তা: র্যাব-সেনা-বিমান বাহিনীর সদস্যও তালিকায় পাশাপাশি নদী অববাহিকায় বসবাসরত মানুষ এবং নৌপথে চলাচলকারীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।এর আগে দেওয়া আরেক পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ৩০ এপ্রিল দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়ায় খোলা জায়গা এড়িয়ে চলা, গাছপালা ও দুর্বল স্থাপনা থেকে দূরে থাকা এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত