প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
মিঠাপুকুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মোত্তাছিন বিল্লাহ, , মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি: ||
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদারে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।আরও পড়ুন, মোংলায় আগুনে ৫ দোকান পুড়ে ছাইসভায় উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, মিঠাপুকুর বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এনামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।আরও পড়ুন, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামী জেল হাজতে, অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধেসভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ সকলের সহযোগিতা কামনা করে বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত