প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
ডিজিটাল কার্ড ছাড়া হকার বসতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ||
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, হকারদের ডিজিটাল পরিচয়পত্রই হবে ব্যবসা করার বৈধ অনুমতি। এই কার্ড ছাড়া নির্দিষ্ট স্থানে কেউ বসতে পারবেন না। বৃহস্পতিবার হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাজধানীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তার ভাষায়, “ঢাকায় কোনো শৃঙ্খলা নেই, এভাবে একটি শহর চলতে পারে না।”আরও পড়ুন, মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসিআবদুস সালাম জানান, হকারদের উচ্ছেদ না করে পুনর্বাসনের মাধ্যমে একটি পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর অংশ হিসেবে তাদের জন্য ডিজিটাল কার্ড দেওয়া হচ্ছে এবং নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং জনগণের চলাচল সহজ করা হবে। তিনি দাবি করেন, হকারদের রাজধানী থেকে বিকেন্দ্রীকরণ করে নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে।আরও পড়ুন, কলাবাগান থানার এসআই রাকিবুল হাসান নিখোঁজ
প্রশাসক আবদুস সালাম রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হকারদের উচ্ছেদ না করে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অতীতে শহরের উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, বর্তমান উদ্যোগও সেই ধারাবাহিকতার অংশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত