প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
ফারিণের সিদ্ধান্ত
সংবাদ দিগন্ত ||
নাটক ও ওটিটি মাধ্যম পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘প্রিন্স’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।এখন একাধিক সিনেমা ও ওটিটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব ফারিণ।সম্প্রতি নিজের একটি পোস্টে তিনি জানান, ছোটবেলায় মেকআপের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মায়ের লিপস্টিক ব্যবহার ছাড়া তার সাজসজ্জার জগৎ ছিল খুবই সাধারণ।আরো পড়ুন , ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লাতিনি বলেন, অভিনয় জগতে আসার পরই মেকআপের সঙ্গে পরিচয় ঘটে তার। সময়ের সঙ্গে তিনি বিভিন্ন লুক এক্সপেরিমেন্ট করলেও ব্যক্তিগত জীবনে তিনি এখনো ন্যাচারাল লুকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।ফারিণ আরও বলেন, কাজের জায়গায় নিখুঁত দেখানোর একটি চাপ সবসময় থাকে, যা অনেক সময় মানসিক চাপ তৈরি করে। সেই চাপ থেকে বেরিয়ে এসে তিনি নিজের মতো করেই উপস্থাপন করতে চান নিজেকে।নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এখন থেকে তিনি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেভাবেই নিজেকে উপস্থাপন করবেন। এটি শুধু মেকআপ নয়, বরং নিজের স্বকীয়তা ধরে রাখার সিদ্ধান্ত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত