প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
ক্লিন-গ্রিন ঢাকার পথে বড় পরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
সংবাদ দিগন্ত ||
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপ দিতে বড় ধরনের সমন্বিত পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বহুমুখী উদ্যোগ।তিনি জানান, নাগরিক সচেতনতা বাড়াতে সাপ্তাহিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোতে ল্যান্ডস্কেপিং ও সবুজায়ন করা হচ্ছে।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সড়কের মিডিয়ান, দ্বীপ ও খোলা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।আরো পড়ুন , সংসদে সময় বাড়াতে উন্নয়ন প্রতিশ্রুতি, হাস্যরসে ভরা অধিবেশনঅন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মিয়াওয়াকি পদ্ধতিতে নগর বন গড়ে তোলা হচ্ছে এবং আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাও সবুজায়নের আওতায় আসবে।বায়ুদূষণ নিয়ন্ত্রণে আধুনিক বাস সার্ভিস ও ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও নির্মাণকাজে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।এছাড়া, ঢাকার চারপাশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে এবং সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নদী ও খাল দূষণ রোধে শিল্প প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।সরকার বলছে, সমন্বিত এসব উদ্যোগ বাস্তবায়ন হলে ধীরে ধীরে গড়ে উঠবে পরিচ্ছন্ন ও সবুজ রাজধানী ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত