প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লা
||
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। শিল্পী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের নয়া দিল্লিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই উৎসবে তাকে পুরস্কৃত করা হবে।আরও পড়ুন, মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ তমা রশিদআয়োজকরা জানিয়েছেন, সংগীত ও চলচ্চিত্রে রুনা লায়লার অবদান ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করেছে। তার সুমধুর কণ্ঠ ও দীর্ঘ শৈল্পিক যাত্রা কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এর আগে এই সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী জোহরা সেহগাল, শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা এবং রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা। এবার চতুর্থ খ্যাতিমান ব্যক্তিত্ব হিসেবে এই তালিকায় যুক্ত হচ্ছেন রুনা লায়লা।আরও পড়ুন, বিয়ের প্রলোভনে ভুয়া তথ্যউৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৪ মে থেকে ৮ মে পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, রুনা লায়লার সংগীত শুধু বিনোদন নয়, বরং দুই দেশের মানুষের আবেগ ও স্মৃতির সেতুবন্ধন তৈরি করেছে। এদিকে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রুনা লায়লা এক ভিডিওবার্তায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এই মর্যাদাপূর্ণ সম্মান গ্রহণের অপেক্ষায় আছেন। এবারের উৎসবে নারী ক্ষমতায়ন, সামাজিক বিষয়ভিত্তিক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উপমহাদেশের একাধিক খ্যাতনামা শিল্পী ও নির্মাতাও এতে অংশ নেবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত