প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত, এপ্রিলের প্রথম ২৮ দিনে এসেছে ২৯০ কোটি ডলার
সংবাদ দিগন্ত ||
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স প্রবাহে চলতি এপ্রিল মাসেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১০ কোটি ৩৯ লাখ ডলার প্রবাসী আয়, যা দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের এপ্রিলের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।আরো পড়ুন , সয়াবিন তেলের বাজারে তীব্র সংকট, ঈদের আগে দুশ্চিন্তায় ভোক্তাবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।এর আগে মার্চ মাসেও রেমিট্যান্স প্রবাহে রেকর্ড তৈরি হয়। মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে ধরা হচ্ছে।অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ, ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে এই ধারাবাহিক বৃদ্ধি দেখা যাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স প্রবাহে চলতি এপ্রিল মাসেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে দেশেচ্ছে।বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত