প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
ক্রেতা সেজে র্যাবের অভিযান দক্ষিণ কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ ৫ আটক
সংবাদ দিগন্ত ||
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ-এ ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।র্যাব জানিয়েছে, আটকরা হলেন—আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন, সজিব, আশা আক্তার ঝর্ণা, অপু বেপারী ওরফে কুরবান এবং খোকন। তাদের অধিকাংশই দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার বাসিন্দা।অভিযানকালে তাদের কাছ থেকে ৬৮ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।আরো পড়ুন , অনিয়মে এগিয়ে ইউনিয়ন পরিষদ আওয়ামী চেয়ারম্যান অফিস করেন দুই দিন ইউপি সদস্যদেরাও অনিয়মে র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি আনোয়ার হোসেন জানান, এসব গুলি পিস্তল ও রিভলবারে ব্যবহৃত হয় এবং বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল।তিনি আরও জানান, র্যাব সদস্যরা ক্রেতা সেজে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন। ৫ রাউন্ড গুলির দাম ১২ হাজার টাকা নির্ধারণের পর পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা ভারতসহ বিভিন্ন স্থান থেকে গুলি সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করতেন।বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত