প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য, তদন্তে নতুন তথ্য
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ড এখন আন্তর্জাতিকভাবে আলোচিত এক ভয়াবহ ঘটনায় পরিণত হয়েছে।ঘটনার প্রধান অভিযুক্ত হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে।তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল থেকেই দুই শিক্ষার্থীর সঙ্গে পরিবারের শেষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়, আর বৃষ্টির সন্ধান এখনও চলমান।তদন্তকারীরা দাবি করছেন, হত্যার পর প্রমাণ লুকানোর কৌশল জানতে অভিযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের সাহায্য নিয়েছিলেন।আরো পড়ুন , মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের ক্ষমতা সরকারের আছে : সংসদে রুমিন ফারহানাতদন্তে আরও উঠে এসেছে—ঘটনার দিন সন্দেহভাজনের ফোন ও গাড়ির অবস্থান একই এলাকায় ছিল, এবং তিনি রাতের বেলায় বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে যাতায়াত করেন।২৩ এপ্রিল একটি আবর্জনার স্থানে রক্তমাখা সামগ্রী, মোবাইল কভার, মানিব্যাগ ও পোশাক উদ্ধার করা হয়। পরে ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে দেহাবশেষ পাওয়া যায়, যা লিমনের বলে শনাক্ত হয়।২৬ এপ্রিল একই এলাকায় আরও দেহাংশ পাওয়া যায়, যা বৃষ্টির হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে ডিএনএ পরীক্ষা চলছে।আদালতে অভিযুক্তের বিরুদ্ধে হত্যা ছাড়াও প্রমাণ নষ্ট, লাশ গোপন এবং অবৈধ আটক রাখার অভিযোগ আনা হয়েছে।স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারগুলোর মধ্যে এই ঘটনায় গভীর শোক বিরাজ করছে। বৃষ্টির খোঁজে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত