প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
প্রতিবন্ধী তরুণীকে হাত-পা বাঁধা অবস্থায় ধর্ষণ অচেতন অবস্থায় উদ্ধার ধানক্ষেতে
সংবাদ দিগন্ত ||
ভূঞাপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক তরুণী নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার জিগাতলা এলাকায়।স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী প্রতিদিনই এলাকায় চলাফেরা করতেন। সোমবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর আর বাড়ি ফেরেননি।পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় ধানক্ষেতে কাজ করার সময় হাত-পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।আরো পড়ুন , মেহেন্দিগঞ্জে বজ্রপাতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন আহত, স্কুলজুড়ে আতঙ্কপরিবার জানায়, তরুণী জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন এবং বিশেষ যত্নে থাকতেন। ঘটনার পর তার মধ্যে ভয় ও আতঙ্ক দেখা গেছে বলে জানিয়েছেন স্বজনরা।স্থানীয়দের অভিযোগ, ঘটনার সঙ্গে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জড়িত থাকতে পারে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।একাধিক বাসিন্দা জানান, এলাকায় মাদকসেবীদের উপস্থিতি বাড়ছে, যা এ ধরনের অপরাধের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।ভূঞাপুর থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত