প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
জাল নোট নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের কাজ চলছে: অর্থমন্ত্রী
||
জাতীয় সংসদের অধিবেশনে নতুন ব্যাংক নোট এবং জাল নোট সংক্রান্ত বিষয় নিয়ে তীব্র আলোচনা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে জাল নোটের প্রচলন কার্যকরভাবে রোধে সরকার শক্তিশালী আইনগত কাঠামো, আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করছে।আরও পড়ুন, সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ ইসলামতিনি বলেন, জাল নোটের বিস্তার রোধে একটি নতুন খসড়া আইন প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত এই আইনে জাল নোট তৈরি বা প্রকৃত মুদ্রার অনুকরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হবে। এই আইন কার্যকর হলে জাল নোট নিয়ন্ত্রণ ও নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংসদে এক সদস্যের নোটিশের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন ডিজাইনের ব্যাংক নোট নিয়ে কিছু উদ্বেগ উত্থাপিত হয়েছে। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে বিষয়টি পর্যালোচনা করছে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে পরামর্শ করে প্রযুক্তিগত ঘাটতি থাকলে তা দ্রুত সমাধান করা হবে।আরও পড়ুন, এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতন প্রস্তাব মন্ত্রণালয়েতিনি আরও জানান, নতুন সিরিজের ব্যাংক নোট ইতোমধ্যে চালু হয়েছে, যা বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনুপ্রেরণায় তৈরি। এসব নকশা দেশের খ্যাতিমান শিল্পীদের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী দাবি করেন, নতুন নোটে আগের তুলনায় উন্নত ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যাতে জাল করা কঠিন হয়। পাশাপাশি জনগণকে সচেতন করতে গণমাধ্যম ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নিয়মিত তথ্য প্রকাশ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ জাল নোটের ঝুঁকি কমিয়ে দেশের অর্থনীতিকে আরও নিরাপদ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত