প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
সেনা মোতায়েন সাময়িক, পর্যায়ক্রমে ব্যারাকে ফিরবে বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মাঠে মোতায়েন থাকলেও এটি স্থায়ী কোনো ব্যবস্থা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এবং পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে।জঙ্গিবাদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, দেশে বর্তমানে জঙ্গি তৎপরতা নেই। অতীতে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।আরো পড়ুন , বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা, পারমাণবিক শক্তির তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশগুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশের চিঠি প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত নন। সাধারণত রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ পরিস্থিতিতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক জিয়াউল হক বাহিনীর এক বছরের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, দায়িত্ব পালনকালে গত এক বছরে ১৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন, যা তাদের জন্য একটি বড় ক্ষতি।এ সময় কোস্ট গার্ডের ১৪ জন সদস্যকে বিভিন্ন বীরত্ব ও সেবামূলক পদকে ভূষিত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন। পদকপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, কোস্ট গার্ড (সেবা) পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক অন্তর্ভুক্ত রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোস্ট গার্ডের জনবল বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং আধুনিকায়নের কাজ সরকার অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত