প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
সিগারেটে নতুন কর নয়, তবে বাড়তে পারে দাম: এনবিআর
সংবাদ দিগন্ত ||
আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে কোনো শুল্ক-কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সিগারেটের দাম পুনর্নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন তিনি।রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে তামাক খাত সংশ্লিষ্ট সাতটি সংগঠনের সঙ্গে প্রাক্-বাজেট বৈঠকে তিনি এ তথ্য জানান। চেয়ারম্যান বলেন, বর্তমানে সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর আরোপের সুযোগ নেই। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে সিগারেটের দাম কম হওয়ায় মূল্য সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।বৈঠকে তামাক কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের অন্যতম উচ্চ কর আরোপকারী দেশগুলোর একটি। তাই নতুন করে কর না বাড়ানোর আহ্বান জানানো হয়।এ সময় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অবৈধ সিগারেট আমদানিকে বড় ঝুঁকি হিসেবে তুলে ধরে। জবাবে এনবিআর চেয়ারম্যান আরো পড়ুন , দেশের বাজারে স্বস্তি, টানা দ্বিতীয় দফায় কমলো সোনার দামজানান, অবৈধ বাণিজ্য ঠেকাতে সিগারেটের প্যাকেটে ‘এয়ার কোড’ সংযোজন করা হবে, যা বাজারে নজরদারি জোরদার করবে।অন্যদিকে মোবাইল খাতের সংগঠনগুলোও বৈঠকে নিজেদের দাবি তুলে ধরে। সিম পুনঃইস্যুতে ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহার এবং অবৈধ মোবাইল আমদানি ঠেকাতে এনইআইআর বাস্তবায়নের দাবি জানানো হয়।সব মিলিয়ে, কর না বাড়ালেও সিগারেটের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে—যা ভোক্তা ও বাজারে নতুন প্রভাব ফেলতে পারে।অ
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত