প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
ডেমরায় বাস–লেগুনা মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত, আহত একাধিক
সংবাদ দিগন্ত ||
রাজধানীর ডেমরা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন।সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে ডেমরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি জাহাঙ্গীর আলম (৫৫), তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের বরাপার উদ্দেশ্যে একটি লেগুনা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আরো পড়ুন , টেলিগ্রামে অশ্লীল ভিডিও বাণিজ্য, ডিবির অভিযানে যুবক আটকএতে লেগুনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত