প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স ২৭১ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৯.৬০ শতাংশ
সংবাদ দিগন্ত ||
দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে বাংলাদেশে এসেছে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত রোববার একদিনেই এসেছে ১ হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা সমমূল্যের রেমিট্যান্স।আরো পড়ুন , বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের ঊর্ধ্বমুখীগত বছরের এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে একই সময়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬০ শতাংশে।চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২০ শতাংশ বেশি।অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত