প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
হজে আরও ২ বাংলাদেশির মৃত্যু, চলতি মৌসুমে মৃতের সংখ্যা বেড়ে ৬
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবে হজ পালনের সময় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যুবরণকারীরা হলেন জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)।ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আব্দুল হাই মদিনায় এবং আবদুল্লাহ আল মামুন মক্কায় মৃত্যুবরণ করেন। উভয় ক্ষেত্রেই মৃত্যুর কারণ স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান।আরো পড়ুন , ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাসে নদীবন্দরে ১ ও ২ নম্বর সংকেত দেখানোর নির্দেশএ পর্যন্ত মারা যাওয়া ছয়জনই পুরুষ হজযাত্রী। তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মৃত্যুবরণ করেছেন।এদিকে হজ ব্যবস্থাপনা সূত্র জানায়, এখন পর্যন্ত ৯২টি ফ্লাইটে ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন রয়েছেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত