প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
টেলিগ্রামে অশ্লীল ভিডিও বাণিজ্য, ডিবির অভিযানে যুবক আটক
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মিরপুরে অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি ও বিতরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতের নাম জাহিদ হোসেন (২১)। সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) সোনাহর আলী।ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি বাসায় একটি চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহ কার্যক্রম চালিয়ে আসছে।আরো পড়ুন , নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা, রাজধানীর সড়কে বাড়ছে মৃত্যুফাঁদএরপর রোববার রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাহিদ হোসেনকে আটক করা হয়। অভিযানের সময় তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হোসেন ও তার সহযোগীরা স্বীকার করেছে যে তারা টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থের বিনিময়ে অশ্লীল ভিডিও বিক্রি ও বিতরণ করছিল।ডিবি কর্মকর্তারা জানান, এ ঘটনায় মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অনলাইন মাধ্যমে এমন অপরাধ রোধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে এবং সংশ্লিষ্ট চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত