প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় রেফার
মোত্তাছিন বিল্লাহ ||
গোবিন্দগঞ্জ উপজেলা-এর তালুকানুপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার সময় পথ থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে পথচারীরা সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে।আরো পড়ুন , মহেশপুর থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া-এ রেফার করেন।ভুক্তভোগী তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং সামসপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত