প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জ বিসিকে নির্মানাধীন ফটক ধসে শ্রমিক নিহত
খায়ের আহম্মদ খন্দকার লিমন, , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ||
কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরীর নির্মানাধীন ফটক ধসে রাসেল মিয়া (২৬) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন নির্মান শ্রমিক আহত হয়েছে। গত রবিবার (২৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। রাসেল মিয়ার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া সহ প্রায় ২০ জন শ্রমিক বিসিকের ফটক নির্মাণকাজে নিয়োজিত ছিল। বিকেলের বৃষ্টির পর ফটকের ছাদ ঢালাই চলাকালে হঠাৎ সেন্টারিং কাঠামো অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ধসে পড়ে। মুহূর্তেই ভেঙে পড়ে পুরো কাঠামো, চাপা পড়ে শ্রমিকরা। আরও পড়ুন, নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়ি-ঘরে আগুনএ ঘটনায় রাসেল মিয়া ছাড়াও গুরুতর আহত হয়েছে মোঃ হাসান মিয়া (২২), মোঃ স্বপন মিয়া (৩৫) ও মো. রানা (২৬)। আহতদের মধ্যে মোঃ হাসান মিয়া স্বল্প মারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে, মোঃ স্বপন মিয়া মারিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে এবং মোঃ রানা করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।খবর পেয়ে ফায়ারসার্ভিসে সদস্যরা উদ্ধার কাজ সম্পন্ন করে। এর আগে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, কতৃপক্ষের উদাসীনতা ও নিম্ন মানের কাজই এ দুর্ঘটনার কারন। বিসিক অফিসের ও স্থানীয় কিছু অসাধু প্রকৃতির লোকজনের যোগসাজশে অল্প খরচে অদক্ষ লোকদিয়ে কাজ করানোর জন্যই আজকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয়দের কেউ কেউ। আরও পড়ুন, রামগঞ্জে নবাগত ইউ এন ও'র সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বিসিক শিল্প নগরীতে ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছে বলে দাবি করেন, এছাড়া বিসিকে বিভিন্ন সময়ে নির্মাণ কাজের ক্ষেত্রে অফিসের পিয়ন (অফিস সহায়ক) দ্বারা তদারকি করাহয় বলে অভিযোগ করেন। এবং এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।এ বিষয়ে বিসিক জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান আল ফারুক বলেন, শিল্প নগরীর যাবতীয় কাজ সংক্রান্ত শিল্প নগরীর কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তিনি সার্বিক কাজকর্মের দেখাশোনা করে আসছেন এবং আমি নিজেও মাঝে মাঝে কাজ দেখে আসতেছি। ফটকের উপরের যে ছাদের কাজটা চলছে আমি দুদিন আগেও বলেছি ভালোভাবে কাজ করার জন্য। গতকাল শিল্প নগরীর কর্মকর্তার সাথে আমাদের অফিসের প্রতিনিধি গিয়ে সেখানে বলে আসছে আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ঢালাই না করে সবকিছু ঠিকঠাক করে দেখে ভালো একটা পরিবেশে কাজটা করতে, তা সত্ত্বেও আমাদের কথায় কর্ণপাত না করে কাজটা তারা করেছে।আরও পড়ুন, পলাশবাড়ীতে এমআর টিকাদান কর্মসূচিকিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম ভুঁইয়া বলেন, বিসিকে নির্মাণাধীন ফটক ধসে একজন নিহত হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত