প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
পলাশবাড়ীতে এমআর টিকাদান কর্মসূচি
মুশফিকুর রহমান মিলটন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। সোমবার ( ২৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান।সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইসতিয়াক ইমাম অলিভ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা গুলেনুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারি সার্জন ডা. আব্দুল্লাহ সোহাগ, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মাহাবুব রশিদ, সাংবাদিক ফেরদাউছ মিয়া, ছাদেকুল ইসলাম রুবেল,আব্দুল মতিন প্রমুখ। আরও পড়ুন, রামগঞ্জে নবাগত ইউ এন ও'র সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়সমন্বয় সভায় এমআর (হাম-রুবেলা) টিকাদান কার্যক্রমের সঠিক বাস্তবায়ন পদ্ধতি, টিকা সংরক্ষণ, প্রয়োগ কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, হাম ও রুবেলা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ হওয়ায় দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে টিকাদান কর্মসূচিকে আরও কার্যকর করা জরুরি। এ কর্মসূচিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কারিগরি সহায়তা অব্যাহত রয়েছে।আরও পড়ুন, কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনা যেভাবে ঘটেঅন্যদিকে; ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সম্মিলিত এসব কার্যক্রমের মাধ্যমে পলাশবাড়ীতে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার হবে এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত