প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
মানহানির মামলায় জামায়াত নেতা মুফতি আমির হামজার ৮ সপ্তাহের আগাম জামিন
সংবাদ দিগন্ত ||
মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা আগাম জামিন পেয়েছেন।সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষাপটে তিনি সশরীরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।এর আগে গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় তিনি এক জ্বালানিমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন,আরো পড়ুন , কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা: পাঁচজন গ্রেফতার র্যাবের অভিযানে যা নিয়ে বিতর্ক তৈরি হয়।পরবর্তীতে ২ এপ্রিল সিরাজগঞ্জে তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়।মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।এ ঘটনায় আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী শুনানির জন্য মামলাটি এগিয়ে চলছে।এর আগে তার বিরুদ্ধে একাধিকবার বিতর্কিত ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং পরবর্তী শুনানির জন্য আদালত তারিখ নির্ধারণ করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত