প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
লিডসকে হারিয়ে এফএ কাপ ফাইনালে চেলসি, টানা ব্যর্থতা কাটিয়ে স্বস্তির জয়
সংবাদ দিগন্ত ||
টানা ব্যর্থতার ধারা কাটিয়ে অবশেষে জয়ের স্বাদ পেল চেলসি।এফএ কাপের সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লন্ডনের ক্লাবটি।শেষ আট ম্যাচে সাতটিতেই হার এবং একমাত্র জয়ও ছিল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে—এমন চাপের মধ্যে মাঠে নামে চেলসি।এর মাত্র চার দিন আগে প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করে ক্লাবটি।অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের অধীনে খেলতে নেমেই জয়ের মুখ দেখে দলটি।আরো পড়ুন , পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশম্যাচের ২৩তম মিনিটে আসে একমাত্র গোলটি।লিডসের ডিফেন্ডারের ভুলে বল হারানোর পর পেদ্রো নেতোর ক্রস থেকে হেডে গোল করেন এনজো ফার্নান্দেজ।এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল এনজো ফার্নান্দেজের মৌসুমে ১৩তম গোল।শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।এই জয়ের ফলে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত