প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
কলেজে ঢুকে জুতাপেটার ঘটনায় উল্টো শাস্তি শিক্ষকের, পলাতক বিএনপি কর্মী
সংবাদ দিগন্ত ||
রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজে মারধরের ঘটনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি।নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তবে তাকে প্রকাশ্যে জুতাপেটা করা অভিযুক্ত বিএনপি কর্মী শাহাদত আলী এখনো গ্রেফতার হয়নি।ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল, তাফসির মাহফিলের চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে।অধ্যক্ষের কক্ষে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন হীরা ও শাহাদত। পরে মারধর ও জুতাপেটার ঘটনা ঘটে।এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।আরো পড়ুন , রংপুরে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, কমিশনারের অপসারণের দাবিঅভিযোগ রয়েছে, এর আগে কলেজে ভাঙচুরও চালানো হয়।তবে এ ঘটনায় এখনো কোনো মামলা করেনি কলেজ কর্তৃপক্ষ।এদিকে, শনিবার বিএনপি নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে অধ্যক্ষ ও ওই শিক্ষিকাকে অপসারণের আলটিমেটাম দেয় এবং এলাকায় বিক্ষোভ করে।পরিস্থিতির পর রোববার কলেজ পরিদর্শনে যান মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক।পরে তিনি শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন এবং সংশ্লিষ্টদের লিখিত ব্যাখ্যা দিতে বলেন।অন্যদিকে, অভিযুক্ত শাহাদতের বিরুদ্ধে আগের একটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত