প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন: রংপুরে সাংবাদিক লাঞ্ছিত কেন?
এ এস এম জুনায়েদ, , ফরিদপুর প্রতিনিধি: ||
রংপুরে সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার দ্বারা লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)।শনিবার (২৫ এপ্রিল) এফইউজে'র সভাপতি শেখ ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।আরও পড়ুন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতায় জোর: গণমাধ্যম সপ্তাহের কর্মসূচী প্রকাশফরিদপুর সাংবাদিক ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বিভাগীয় কাস্টমস অফিসের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিষয়ে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রশ্ন করতে গেলে সংশ্লিষ্ট কাস্টমস কমিশনার সাংবাদিক সালেকুজ্জামান সালেকের প্রতি অসৌজন্যমূলক আচরণ প্রদর্শন করেন এবং তাকে লাঞ্ছিত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।এফইউজে আরও বলে, একজন সাংবাদিকের ওপর এ ধরনের আচরণ শুধু ব্যক্তি স্বাধীনতা ও বাকস্বাধীনতার পরিপন্থী-ই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।আরও পড়ুন, ‘স্ত্রীর রাজনীতি, আমার সাংবাদিকতা আলাদা’: জিল্লুর রহমানএ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় এফইউজে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা বরদাশত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে এফইউজে আরও জানায়, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাকর্তৃক গণমাধ্যম কর্মীদের প্রতি এ ধরনের আচরণ স্বাধীন মত প্রকাশের বিপরীতে সরাসরি হুমকি। প্রয়োজনে সাংবাদিক সমাজ পেশাগত মর্যাদা রক্ষায় পরবর্তী প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। এছাড়া দেশের সকল গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনকালে সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের জন্য রাষ্ট্রের সকল দপ্তরের প্রতি বিনীত আহ্বান জানায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত