প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের
নিজস্ব প্রতিবেদক: ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ববি হাজ্জাজ)-এর সঙ্গে বৈঠকেও তাদের সমস্যার সুনির্দিষ্ট সমাধান পাওয়া যায়নি। এ কারণে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রোববার (২৬ এপ্রিল) রাজধানীতে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা জানান, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেওয়া হলেও কোনো নির্দিষ্ট সময়সীমা বা দৃশ্যমান অগ্রগতি পাওয়া যায়নি।আরও পড়ুন, ১৬ জেলায় কালবৈশাখীর সতর্কতা, বজ্রপাতে ৭ জনের মৃত্যুআন্দোলনকারীরা আরও জানান, এ অবস্থায় তারা আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার কথাও জানান আন্দোলনকারীরা। একজন প্রতিনিধি বলেন, শিক্ষা প্রতিমন্ত্রী আশ্বাস দিলেও ইতোমধ্যে তিন মাসের বেশি সময় পেরিয়ে গেছে। অনেকেই আগের চাকরি ছেড়ে দিয়েছেন। তাই প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফেরা সম্ভব নয় বলে জানান তিনি।আরও পড়ুন, জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠনএর আগে রোববার বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। পরে দুপুরে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে তাদের প্রতিনিধি দল। প্রাথমিকভাবে জানানো হয়, ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তবে ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও যোগদানের নির্দেশনা না পাওয়ায় সুপারিশপ্রাপ্তদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত