প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
পাঁচবিবিতে বণিক সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা, , জয়পুরহাট, পাঁচবিবি প্রতিনিধি: ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বণিক সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার।আরও পড়ুন, ফুলবাড়িয়ায় বিএডিসির ব্রি ধান-৯২ বীজে ক্ষতিগ্রস্ত কৃষকসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শামস মতিন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল আলম তালুকদার (রুকু), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল (হেলাল), যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট এবং বণিক সমিতির সমাজসেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেলসহ আরও অনেকে।আরও পড়ুন, লক্ষীটারীতে দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি-স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভাউপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পাঁচবিবি বাজারে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সমন্বিতভাবে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সমিতির গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত