প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
“স্বৈরাচারের পথে ফেরানোর চেষ্টা চলছে” জামায়াতকে সতর্ক করলেন মির্জা ফখরুল
সংবাদ দিগন্ত ||
“বিএনপি ইঞ্জিনিয়ারিং “স্বৈরাচারের পথে ফেরানোর চেষ্টা চলছে” জামায়াতকে সতর্ক করলেন মির্জা ফখরুলকরে ক্ষমতায় এসেছে”—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এমন মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানান।তিনি বলেন, এই ধরনের বক্তব্য রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। একই সঙ্গে তিনি জামায়াতকে উদ্দেশ করে বলেন, দেশের রাজনীতিকে আবারও স্বৈরাচারের দিকে নেওয়ার কোনো চেষ্টা হচ্ছে কি না—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।আরো পড়ুন , গুপ্ত রাজনীতি ও মব কালচারের অভিযোগ, শিবিরকে প্রকাশ্যে আসার আহ্বান ছাত্রদলেরমির্জা ফখরুল দাবি করেন, দীর্ঘ দেড় দশকের ‘ফ্যাসিস্ট শাসনের’ বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের পর জনগণের ভোটে বিএনপি ২১৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে, যা দেশ-বিদেশে স্বীকৃত।“দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। দীর্ঘ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। এ নিয়ে প্রশ্ন তোলা অনভিপ্রেত।”তিনি আরও বলেন, ৫ আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হলেও একটি পক্ষ তা নষ্ট করার চেষ্টা করছে।এদিকে রাজনৈতিক অঙ্গনে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত