প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন উদ্বোধনে যশোর সফরে যাচ্ছেন তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী–যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।জেলা প্রশাসনের একটি দল খাল এলাকা পরিদর্শনের পর বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্শা উপজেলার ২৬টি গ্রামের কৃষি সুবিধার জন্য এই খাল খনন করেন, যা পরবর্তীতে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।আরো পড়ুন , জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রীদীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। সেই খাল পুনরুদ্ধারে নতুন করে পুনঃখনন উদ্যোগ নেওয়া হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতারা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছেন।এর আগে নির্বাচনী জনসভায় কৃষি উন্নয়নে সারাদেশে খাল পুনঃখননের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে তিনি নিজেই এ কর্মসূচির উদ্বোধনে যশোরে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত