প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
কমলাপুর রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু
সংবাদ দিগন্ত ||
রাজধানীর ব্যস্ততম কমলাপুর রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছেন আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারী।প্রত্যক্ষদর্শী ও পরিবারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে স্বামীর সঙ্গে মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে তিনি কমলাপুরে আসেন। পরিকল্পনা ছিল, কমলাপুর থেকে নারায়ণগঞ্জ হয়ে পরে মুন্সিগঞ্জ যাবেন তারা।ট্রেন পরিবর্তনের সময় হঠাৎ অসাবধানতাবশত পা ফসকে পড়ে যান আসমা ভূঁইয়া। মুহূর্তেই তিনি ট্রেনের চাকার নিচে কাটা পড়েন এবং গুরুতর আহত হন।আরো পড়ুন , কিশোর গ্যাং দমনে ডিএমপির বড় উদ্যোগ , রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরাতাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের মেয়ের জামাই সাইফুল জানান, যাত্রাপথে ট্রেনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।এই দুর্ঘটনায় আবারও রেলস্টেশনে যাত্রী নিরাপত্তা ও সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত