প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ
নিজস্ব প্রতিবেদক: ||
গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।আরও পড়ুন, তেলের কৃত্রিম সংকটের অভিযোগ ফখরুলের, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর নির্দেশসমাবেশে বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এই গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। বাস, লঞ্চ ও ট্রেনে করে এবং তীব্র গরম উপেক্ষা করেই তারা কর্মসূচিতে যোগ দেন।আরও পড়ুন, ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিএমপির ইন্সপেক্টর মো. আসাদুজ্জামানের মৃত্যুসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। আয়োজকরা জানিয়েছেন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করাই এই কর্মসূচির মূল দাবি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত