প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
চন্দনাইশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই কৃষিতে জোর
মো. সবুজ মৃধা, , চন্দনাইশ প্রতিনিধি: ||
চট্টগ্রামের চন্দনাইশে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী এ কংগ্রেস চন্দনাইশ উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মাটির স্বাস্থ্য রক্ষা, বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং কৃষিতে উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, উপস্থাপনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় শতাধিক আসামি করে মামলাচন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিএনপি নেতা এম এ হাশেম রাজু এবং চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মাসুদুর রহমান, আ. ক. ম মোজাম্মেল হক, নেচার উদ্দিন, আজম খান, শহিদুল ইসলাম ও সেলিম উদ্দিন।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, মানষ দে, কৃষি উদ্যোক্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও টেকসই করতে হলে প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব চাষাবাদের বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত চাষাবাদ পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের বাস্তবভিত্তিক শিক্ষা প্রদান, আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, মানসম্মত তথ্য সেবা নিশ্চিতকরণ এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।আরও পড়ুন, গুপ্ত’ ইস্যুতে পাল্টা আক্রমণ, বিএনপিকে নিশানা জামায়াতেরকংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, পার্টনার প্রকল্পে যুক্ত হওয়ার পর তারা নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, যা তাদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়তা করেছে। বিশেষ করে বিষমুক্ত সবজি উৎপাদন, জৈব সার ব্যবহার এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ তাদের কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন এনেছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, কৃষি কর্মকর্তা মানষ দে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধি। শেষে বক্তারা প্রতিটি পরিবারের আঙিনায় শাকসবজি ও ফলমূল চাষে সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা বলেন, ঘরে বসেই পুষ্টি চাহিদা পূরণ এবং অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে বাড়তি আয় সম্ভব, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত