প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
রোহিঙ্গা সংকট এড়াতে শক্তিশালী বিমান প্রতিরক্ষা জরুরি: সেনাপ্রধান
||
কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে শক্তিশালী বিমান প্রতিরক্ষা সক্ষমতা থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি নাও হতে পারত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজ-এর ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেনাপ্রধান বলেন, দীর্ঘদিন ধরে মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় না করায় বিমানবাহিনীর সক্ষমতায় ঘাটতি রয়েছে। যদি কক্সবাজার বা চট্টগ্রাম এলাকায় পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকত, তাহলে হয়তো রোহিঙ্গা সংকটের মতো পরিস্থিতি তৈরি হতো না। তিনি বলেন, যুদ্ধ এড়ানোর জন্যও শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুতি জরুরি। “আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য”—এমন মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি২০১৭ সালে মিয়ানমার-এর সহিংস অভিযানের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। সেনাপ্রধান আরও বলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। প্রতিরক্ষা ও কূটনীতি একে অপরের পরিপূরক বলেও উল্লেখ করেন তিনি।আরও পড়ুন, বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্তের পথেনৌবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী-কে আরও শক্তিশালী করা প্রয়োজন। বর্তমানে পর্যাপ্ত ওপিভি না থাকায় ছোট করভেট দিয়ে টহল দিতে হচ্ছে, যা ব্যয়বহুল। এছাড়া জ্বালানি নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে মাত্র একটি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি রয়েছে, যা মোট চাহিদার একটি ছোট অংশ পরিশোধন করতে পারে। ফলে অধিকাংশ জ্বালানি উচ্চমূল্যে আমদানি করতে হচ্ছে।
তিনি বলেন, সময়মতো বিনিয়োগ করলে ভবিষ্যতের বড় ক্ষতি এড়ানো সম্ভব। “সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়”—এই প্রবাদ উল্লেখ করে প্রতিরক্ষা খাতে আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন সেনাপ্রধান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত