প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত
মুশফিকুর রহমান মিলটন, , পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করা হয়। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা এবং দেশের সাম্রাজ্যবাদী অগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের আয়োজনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা ওভারপাসের নীচে এক পথসভা এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। আরও পড়ুন, চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনবাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহর আদিল নান্নু’র সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সম্বন্বয়ক অ্যাড. নওসাদুজ্জামান, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, পলাশবাড়ী উপজেলা বাসদের সম্বন্বয়ক কমরেড আলিউল ইসলাম বাদল, উপজেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন প্রমুখ। এসময় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন, লামায় অবৈধভাবে জমি দখলের জন্য অনাথ আশ্রমের কোমল মতি শিক্ষার্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহারবক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা সারাবিশ্বে নতুন করে আজও যুদ্ধ উন্মাদনা তৈরি করেছে। তারা একের পর এক বিভিন্ন অজুহাতে বিভিন্ন দেশের উপর হামলা এবং ভয়াবহ হত্যাকান্ড চালাচ্ছে। যার মধ্য দিয়ে বিশ্বকে নতুন এক যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে এবং তারা আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি ভঙ্গ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ ইরানের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা ঘৃণিত-চরম মানবাধিকার লংঘন। নেতৃবৃন্দ অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশের সাথে মার্কিনীদের যে অসম বাণিজ্য-বন্দর চুক্তি করেছে যা অগণতান্ত্রিক এবং এর ভয়াবহতা ব্যাপক। এই চুক্তি দ্রুত বাতিলের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত