প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
||
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ কোটি ৬৭ লাখ টাকার বেশি।শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপ্পেরুমা জানান, এই অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল।আরও পড়ুন, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে রেকর্ড ভোটগ্রহণবিষয়টি রাজধানী কলম্বোতে এক ব্রিফিংয়ে প্রকাশ করা হয়। পরে এ তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও জিওটিভি নিউজ প্রতিবেদনে উঠে আসে। তদন্তে জানা গেছে, মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর পুরো বিষয়টি সামনে আসে এবং এরপর অর্থ গায়েব হয়ে যায়। এ ঘটনাকে দেশটির সরকারি প্রতিষ্ঠানে সংঘটিত সবচেয়ে বড় আর্থিক সাইবার জালিয়াতি হিসেবে উল্লেখ করা হচ্ছে।আরও পড়ুন, ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর দুই সদস্য অভিযুক্তঘটনার পর পাবলিক ঋণ ব্যবস্থাপনা অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা বিষয়টি অবগত এবং তদন্তে সহযোগিতা করছে। বর্তমানে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা শ্রীলঙ্কার জন্য এই ঘটনা নতুন করে চাপ তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত