প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মো. সবুজ মৃধা, চন্দনাইশ প্রতিনিধি , চট্টগ্রাম ||
চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. দীপক দেবনাথ।আরো পড়ুন , রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারকে ৭১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদানবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, মেডিসিন কনসালটেন্ট ডা. নাজিবুর রহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ক্যাশিয়ার শহীদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা সুষম ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ অপরিহার্য। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও মায়েদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত