প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
আয়কর নীতিতে পরিবর্তন, করমুক্ত সীমা ৫ লাখ করার উদ্যোগ
সংবাদ দিগন্ত ||
আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে বড় ধরনের কর সংস্কারের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় সংগঠনটি ব্যক্তিখাতে করমুক্ত আয়ের ন্যূনতম সীমা ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।একই সঙ্গে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার দাবি জানানো হয়।ডিসিসিআই আরও প্রস্তাব করেছে বাণিজ্যিক আমদানিতে আগাম কর ৭.৫০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা,আরো পড়ুন , ক্ষতি গুনেও ন্যূনতম কর, বাড়ছে ব্যবসায়ীদের দুশ্চিন্তা রাজস্ব কাঠামোর পূর্ণাঙ্গ অটোমেশন এবং কাস্টমস রিফান্ড ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য।প্রাক্-বাজেট আলোচনায় সংগঠনটি মোট ৫৪টি প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে উপস্থাপন করে।এছাড়া আমদানি পর্যায়ে আগাম কর কমানো, ভ্যাট রিফান্ড ব্যবস্থার অটোমেশন এবং ডিজিটাল অ্যাপের মাধ্যমে কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক করার প্রস্তাবও দেওয়া হয়।ডিসিসিআই মনে করে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে ব্যবসার খরচ কমবে, বিনিয়োগ বাড়বে এবং রাজস্ব আহরণেও দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়বে।সংগঠনটির নেতারা বলেন, করজাল সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থাপনা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত