প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে হোস্টেলের বাথরুমে শ্রমিকের গলা কাটা মরদেহ, হত্যার অভিযোগ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি কর্মচারী হোস্টেলে শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।নিহত ইয়াকুব আলী (২৫) ওই হোস্টেলে কর্মসূত্রে বসবাস করতেন। তিনি ম্যাটাডোর গ্রুপ-এর কর্মচারী ছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতের দিকে হোস্টেলের বাথরুমে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরো পড়ুন , মানুষ ভালো হলে দেশও ভালো হবে : শফিকুর রহমানহাসপাতাল পুলিশ জানিয়েছে, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।নিহতের পরিবার দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং হত্যাকাণ্ড। নিহতের বড় ভাই বলেন, তার ভাইকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ।পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।এ ঘটনায় হোস্টেল এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সহকর্মী ও স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত