প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
ওষুধ সংকটে বিপর্যস্ত এনসিডি কর্নার: ১২ লাখ রোগী ঝুঁকিতে, কমছে চিকিৎসা সেবা
সংবাদ দিগন্ত ||
কেরানীগঞ্জের আম্বিয়া খাতুনের মতো হাজারো রোগী, যারা দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আসছিলেন, তারা এখন নিয়মিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৪৪৬টি এনসিডি কর্নারে প্রায় ১২ লাখ রোগী নিবন্ধিত রয়েছে। এদের মধ্যে অধিকাংশই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং নিম্নআয়ের মানুষ।এই কর্মসূচির মাধ্যমে আগে রোগ নিয়ন্ত্রণের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৫৮ শতাংশে পৌঁছেছিল। তবে এখন ওষুধ সরবরাহে ঘাটতির কারণে সেই অগ্রগতি ঝুঁকির মুখে পড়েছে।আরো পড়ুন , তীব্র গরমে বিদ্যুতের চাহিদা ঊর্ধ্বমুখী, রাজধানীতেও লোডশেডিং২০১৮ সালে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা কারিগরি সহায়তা দিয়েছে। এর মাধ্যমে রোগীদের নিয়মিত পরীক্ষা, চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হতো।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এনসিডি কর্নার বন্ধ বা দুর্বল হয়ে গেলে দেশের হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বরাদ্দ সংকট ও অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় এখন রোগীদের প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না।বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত বাজেট ও সরবরাহ ব্যবস্থা পুনরায় সচল না করা হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত