প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
জাতীয় স্বার্থে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী
||
দেশ ও জনগণের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে সরকার— এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘব নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর উত্থাপিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।আরও পড়ুন, জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরপ্রধানমন্ত্রী বলেন, সংসদে উপস্থিত সব রাজনৈতিক দলই দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে একমত। মতপার্থক্য থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্য জরুরি বলে উল্লেখ করেন তিনি। তিনি বিরোধী দলসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি শুধু বাংলাদেশের নয়, বরং বৈশ্বিক বাস্তবতার অংশ। জ্বালানি সংকটের মতো বিষয় বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।আরও পড়ুন, জ্বালানি সংকট নয়, কৃত্রিম লাইনে বাজার অস্থির: সংসদে জ্বালানি মন্ত্রীসংসদকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে যেকোনো প্রস্তাব, পরামর্শ বা সুপারিশ গ্রহণে সরকার প্রস্তুত। তিনি আশ্বস্ত করেন, বিরোধী দলের পক্ষ থেকে আসা যৌক্তিক প্রস্তাব বাস্তবতার আলোকে বিবেচনা করে প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব। তাই দেশের মানুষের কল্যাণে যে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণে সরকার পিছপা হবে না। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে বিকেলে শুরু হওয়া অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত