প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের সময়সূচি পরিবর্তন
||
জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল ও হাইকোর্ট বিভাগের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আপিল বিভাগ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত হবে।আরও পড়ুন, ভার্চুয়াল কোর্টে গতি এসেছে, সংকট হয়নি: অ্যাটর্নি জেনারেলবিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে ব্যবহৃত সরকারি গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির ব্যবহার কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছিল।আরও পড়ুন, ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভএই প্রেক্ষাপটে আদালতের কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার জন্য সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিচার কার্যক্রম চালানো হবে, যা একদিকে জ্বালানি সাশ্রয় করবে, অন্যদিকে আদালতের কার্যক্রমও সচল রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বর্তমান সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত