প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
‘স্ত্রীর রাজনীতি, আমার সাংবাদিকতা আলাদা’: জিল্লুর রহমান
ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ফাহমিদা হক। তিনি জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান-এর স্ত্রী। এই মনোনয়নের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে বিএনপির রাজনীতিতে ফাহমিদা হকের সম্পৃক্ততা এবং এর প্রভাব জিল্লুর রহমানের সাংবাদিকতার ওপর পড়বে কি না—এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।আরও পড়ুন, অন্ধ সমর্থন দেশপ্রেম নয়, বুদ্ধিহীন আনুগত্য : আনিস আলমগীরএমন প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিল্লুর রহমান। তিনি জানান, স্ত্রীর রাজনৈতিক ভূমিকার কারণে তার পেশাগত অবস্থানের কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ফাহমিদা হকের জনসম্পৃক্ততা নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ এবং বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে ফাহমিদা হকের রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতার ফল হিসেবেই তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন।আরও পড়ুন, সংবাদপত্রশিল্পের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সচিবালয়েজিল্লুর রহমান আশা প্রকাশ করেন, ফাহমিদা হক সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবেন।নিজের পেশাগত অবস্থান সম্পর্কে তিনি বলেন, একজন সাংবাদিক, কলামিস্ট ও টকশো উপস্থাপক হিসেবে তার দীর্ঘদিনের স্বাধীন অবস্থান অপরিবর্তিত থাকবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, তবে পেশাগত সততা সবসময় স্বাধীন থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত