প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য
ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন অর্থ বিভাগ জানায়, মোট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে সহায়তা করছিল। এর মধ্যে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কিছু প্রতিষ্ঠানও রয়েছে।আরও পড়ুন, বিতর্কে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংমার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরান বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিতিশীলতা তৈরি করছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করছে। এজন্য তাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুবাইভিত্তিক একটি কোম্পানির নামও রয়েছে, যেটি ইরানের একটি বিমান সংস্থার জন্য যন্ত্রাংশ সংগ্রহ করত বলে অভিযোগ।আরও পড়ুন, মালাক্কা প্রণালিতে শুল্ক আরোপের প্রস্তাবএই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে থাকা তাদের সব সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিষিদ্ধ থাকবে। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে “সর্বোচ্চ চাপ প্রয়োগ” কৌশলের অংশ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে, এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত